চাঁদপুরে লঞ্চে মিলল তরুণীর লাশ

Default User
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ২২, ২০২০ | ৬:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ জমজম লঞ্চের ২য় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। তরুনীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে জমজম লঞ্চের ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।

এই ঘটনার খবর শুনে দুপুর ২টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হক পরিদর্শনে আসেন। এই কক্ষটি লঞ্চের গিজার মোঃ সুজন মোল্লা, মোঃ রাসেল ও মাসুম ব্যবহার করতেন। তবে লঞ্চটি দুপুর ১টায় ঢাকার
উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারে নি।

গিজার মোঃ সুজন মোল্লা জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে আমি একটি যুবক ও মেয়েকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিস্কার করতে গেলে কক্ষটি তারা বদ্ধ পাই। পরে টিকেট কাউন্টারে গিয়ে খবর নিলে কোন চাবি দেওয়া হয় নি বলে জানা যায়। পরে কেবিন খুললে তরুনীর লাশ আমরা দেখতে পাই।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানায়, তরুণীর গায়ে থাকা ফিতা গলায় পেচিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু যাত্রী সেজে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে। তাই ধারণা করা হচ্ছে হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে। তবে লঞ্চে সিসি ক্যামেরা না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা