আমাদের ১২ মাসই হোক জুলাই: ফারুকী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৫:৪৩
Link Copied Successfully!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ উইনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিয়ে নানান বিতর্ক।

এদিকে আজ দুপুরে এ উপদেষ্টা লাভ ইমোজি দিয়ে জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বলেছেন—’আমাদের বারো মাসই হোক জুলাই।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো—

এ নির্মাতা লিখেছেন— জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠল। এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন— আজকে বিকাল ৪টায় ‘লাল মজলুম’ নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে।

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এ থিয়েটার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ বলে জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শেষে তিনি লাভ ইমোজি দিয়ে লিখেছেন—’আমাদের বারো মাসই হোক জুলাই।’

বিজ্ঞাপন

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পড়ান।

উল্লেখ্য, ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শুরু থেকেই ছাত্র-জনতার পক্ষে আওয়ামী লীগের সন্ত্রাসী নির্যাতনের প্রতিবাদে সরব ছিলেন। কখনো নিজের মতামত প্রকাশ করেন, আবার কখনো সমাজের মানুষের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা