চাঁদপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৪ | ৭:২৪
Link Copied Successfully!
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আমির ও এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

 

১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা কমিটির যারা মনোনীত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, মু. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।

 

১২ অক্টোবর চাঁদপুর জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

 

পরে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আমির নির্বাচিত হন।

 

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়।

 

জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই আমির নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনও প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

 

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারী ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন শিক্ষক। ব্য

 

এডভোকেট মো: শাহজাহান মিয়া ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, জেলা প্রচার সম্পাদক, জেলা শুরার সদস্য ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন আইনজীবী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা