মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ৪:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার শরিয়তপুরের সখিপুরে অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সখিপুর দক্ষিণ তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত হমায়রা আক্তার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের প্রবাসী ফারুক কাজীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাদ্রাসা থেকে ফেরার সময় দক্ষিণ তারাবুনিয়া মতিখা কান্দি পাকা রাস্তায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানায় পরিবার।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকান্তর খা বলেন, ‘মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা হয়।’

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘অটোরিকশাটি জব্দ করেছে গ্রামবাসী। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা