শূন্য হলো ইসির চার গুরুত্বপূর্ণ পদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৫:৪২
Link Copied Successfully!

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনআইডির ডিজিকে ওএসডি করার ফলে শূন্য হয়ে গেল নির্বাচন কমিশনের (ইসি) চার গুরুত্বপূর্ণ পদ।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এনআইডি ডিজিকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম তালুকদার, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব), নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের ওএসডির ফলে শীর্ষ দুই পদ শূন্য হয়ে গেছে। এ ছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবের দুটি পদ খালি রয়েছে। এনআইডি মহাপরিচালক সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার ওএসডির ফলে সচিবালয়ের মোট চারটি শীর্ষ পদ খালি হয়ে গেছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা