জাতীয় মানবাধিকার সোসাইটির বিশেষ সম্মাননা পেলেন হাজীগঞ্জের জুলহাস

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৪ | ৯:১৪
Link Copied Successfully!

‘আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি নিবেদিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪’ অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সোসাইটির বিশেষ সম্মাননা পেলেন যুবধারা গ্রুপের চেয়ারম্যান  হাজীগঞ্জের জুলহাস মিয়া।

 

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত প্রথম ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ল’ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি আলী আসগর খান এ সম্মাননা স্মারক তুলে দেন।

বিজ্ঞাপন

 

মো. জুলহাস মিয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাসিন্দা।

 

বিজ্ঞাপন

সম্মাননা পেয়ে তিনি বলেন, মানবাধিকার গোষ্ঠীকে যেকোনো সমাজের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীর থেকে আলাদা। মানবাধিকার গোষ্ঠী সমাজের সকল সদস্যের জন্য একই অধিকার রক্ষার চেষ্টা করে।

 

ওই সময় তাকে সম্মাননা স্মারক প্রদান করায় সংগঠনটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রশাসক ও বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে এবিইউ’র ট্রেজারার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সঞ্চালনায় আয়োজিত কনভেনশনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।

 

অনুষ্ঠানে ওই সময় সাবেক জেলা ও দায়রা জজ ড. এম শাহজাহান, কর্নেল এস এম ফয়সাল, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, অভিনেতা ডি এ তায়েব, জিয়াউল হক পলাশ সহ সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাডভোকেট ও মানবাধিকার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব