ভালোবাসার এক মূর্ত প্রতীক আব্দুর রহমান মিয়াজী

Default User
অধ্যাপক মোজ্জাম্মেল হক চৌধুরী মোহন
আপডেটঃ অক্টোবর ১৯, ২০২০ | ৮:১৯
Link Copied Successfully!
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আমার প্রিয় ছাত্র আব্দুর রহমান মিয়াজী বারডেম হাসপাতালে শয্যাশায়ী। তাকে দেখতে ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাই সহ তিনদিন আগে হাসপাতালে গিয়েছিলাম। সেদিন অচেতন থাকায় তার সাথে কোন কথা হয়নি। চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ দিয়ে আমরা ফিরে আসি। ঐ রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তার অবস্থা এবং অবস্থান সম্পর্কে অবহিত করি। রোববার হঠাৎ করে এত অসুস্থতার মাঝেও সে আমাকে টেলিফোন করে এবং কান্না জড়ানো কন্ঠে কিছু কথা বলে। যার প্রেক্ষিতে আমার হৃদয় ব্যথিত হয়ে পড়ে। ঐ প্রেক্ষাপটেই এই আজকের লেখা।
১৯৮৭ সনে ছাত্র রাজনীতিতে যোগদান করে হাজীগঞ্জ উপজেলার ছাত্রদলের শীর্ষ নেতা, পরবর্তী তে যুবদলের উপজেলার শীর্ষ নেতা এবং দীর্ঘ দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। সর্বশেষ কমিটিতে অসুস্থ থাকার পরেও তার অতীত রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে পুনরায় তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। যা পৌরসভা বিএনপি নেতাকর্মী কর্তৃক নির্বাচিত এবং বিএনপির সুযোগ্য মহাসচিব কর্তৃক অনুমোদিত ৷
আব্দুর রহমান মিয়াজীর বর্তমান বয়স ৫৫ বছর এবং রাজনীতির বয়স প্রায় ৩৩ বছর। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে রয়েছে অনেক ঘটনাবহুল ঘটনা। যার অধিকাংশই অনেকের অজানা। টোরাগড় গ্রামের সম্ভ্রান্ত মিয়াজী পরিবারের সন্তান এই আব্দুর রহমান মিয়াজী। একসময়ে একজন ভালো ফুটবল খেলোয়াড়ও ছিল। রাজনীতির বেড়াজালে যদি নিজেকে আবদ্ধ না করত তাহলে হয়ত সে ঢাকার প্রথম বিভাগের একজন ফুটবল খেলোয়াড় হতে পারতো ৷
কিন্তু বিধিবাম, খেলাধুলার চেয়ে রাজনীতিকেই সে মনে প্রাণে বেশি ভালোবেসে ছিল। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় একজন রাজনীতিবিদের দুর্ভোগের এমন কোন চিত্র নেই, যা তার জীবনে ঘটে নি। জেল, জুলুম, কারাগার ছিল তার নিত্যদিনের সঙ্গী। মামলার পর মামলা, পুলিশি নির্যাতন এমনকি সেনাবাহিনী কর্তৃক নিগৃহীত হয়েছিল সে একাধিক বার। এত বাধা, এত অত্যাচার, নিষ্পেষণ রাজনীতির ক্ষেত্রে তার অদম্য স্পৃহাকে দমাতে পারেনি। তার জন্মই যেন হয়েছিল সম্মুখপানে এগিয়ে চলার জন্য।
www.youtube.com/watch?v=8cNdgTHj2cw&ab
আশ্চর্যের বিষয়, ৩৩ বছরের রাজনৈতিক জীবনে তার প্রাণপ্রিয় দলটি একাধিকবার ক্ষমতায় ছিল। দল ক্ষমতাধীন থাকার সময় এ দেশের অনেক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে অনেক স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ইত্যাদি। ঐ সময়ে সমাজের অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছও হয়েছে। তার কর্মীদের মাঝেও কেউ কেউ আজ বিলাসবহুল জীবন যাপন করছে ৷ শুধু মাত্র দল করে বিভিন্ন প্রকার ফায়দা নিয়ে কোন কর্ম না করেও কেউ কেউ উন্নততর জীবন যাপন করছে। কিন্তু আব্দুর রহমান মিয়াজী আজও খালি, কালও খালি। কোন কিছু পাওয়ার চেয়ে, নেতাকর্মী ও সমাজের কল্যাণ করাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যে সে অনেকটাই সফল হয়েছিল। দলের সুদিনে সে যদি নিজের কল্যাণের কথা ভাবত, হাজীগঞ্জ সদরে জন্মগ্রহণকারী আব্দুর রহমান নিজের জন্য অনেক কিছুই করতে পারত। কিন্তু না, নিজের জন্য সে কিছুই করেনি। বাবার দেওয়া যে পৈতৃক ঘরটি তার বর্তমান বাসস্থান যা বাস্তবিক পক্ষে বসবাসের অযোগ্য। এ ব্যাপারে আমাদের প্রিয় নেতার দৃষ্টি ইতিমধ্যেই আকৃষ্ট হয়েছে।
জীবন যাত্রায়ও আব্দুর রহমান অতি সাধারণ। উচ্চ বিলাসী কোন স্বপ্নই তাকে তার সততা এবং নিষ্ঠা থেকে বিচ্যুত করতে পারে নি। পকেটে ২০০ টাকা থাকলেই সে ভাবত আমি এই সমাজের অন্যতম একজন সুখী মানুষ। কিন্তু জীবন তো আর এভাবে চলে না। জীবন চলার পথে অর্থের প্রয়োজন অপরিহার্য। কারো জন্য কোটি টাকা, কারো জন্য লক্ষ টাকা ৷ কিন্তু সে তো নিঃস্ব। রাজনীতির বেড়াজালে আবদ্ধ হয়ে কবে যে ৫৫ বছরে উত্তীর্ণ হয়েছে এ খবরও সে রাখেনি। তার উপর আছে সংসার, সন্তান সন্তানাতি,পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন। রিজিকের মালিক আল্লাহ, এটাই ছিল তার ভরসা ও আদর্শ।
গত তিন বছরে তাকে মুখোমুখি হতে হয়েছে নানাবিধ রোগ-শোকের। এ বয়সে তার দুটো চোখে ল্যান্স বসাতে হয়েছে। আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনীর জটিলতা। দীর্ঘদিন থেকেই এ সকল সমস্যায় সে ভুগছে। আত্মীয় স্বজনের মাঝে যারা স্বচ্ছল ছিল তারাও আজ ক্লান্ত পরিশ্রান্ত৷ তাই বলে কি একজন সংগ্রামী, নির্লোভ আব্দুর রহমানের চিকিৎসা হবে না? আল্লাহ যদি সহায় থাকেন মানুষের ভালোবাসা যদি তার প্রতি থাকে, নেতাকর্মীদের প্রতি যদি সে সঠিক দায়িত্ব পালন করেন, দলের প্রতি যদি সে বিশ্বস্ততার পরিচয় দিয়ে থাকে আমার বিশ্বাস আজকের এই কঠিন সময়ে বিত্তবান হৃদয়বান বাংলাদেশের জাতীয়তাবাদের প্রেমিক ভাই-বন্ধুরা অবশ্যই এগিয়ে আসবেন। এই বিশ্বাস এবং আহবান আমি রাখছি।
পরিশেষে, সবার কাছে আব্দুর রহমান মিয়াজীর জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা