চাঁদপুরে ইলিশের দামে রেকর্ড, কেজিতে বেড়েছে ৫’শ-৬শ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১০, ২০২৪ | ৬:০৭
Link Copied Successfully!
ইলিশ ধরা, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধের দুই দিন আগে অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুর মাছঘটে। কেজিতে বেড়েছে ৫শ থেকে ৬শ টাকা। যা চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে বাড়েনি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।
ইলিশের ভরা মৌসুমে কয়েকদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। আগে মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।
কুমিল্লা থেকে ইলিশ কিনতে আসা হোসনে আরা বলেন, এখানে তাজা ইলিশ পাওয়া যায়। তবে দাম কুমিল্লা থেকে অনেক বেশি।
আরেক ক্রেতা ইকবাল হোসেন ৩/৪ দিন আগে এসে যেই দাম দেখেছি। এখন তার থেকে ৫/৬ শ টাকা বেশি। এখন আর ইলিশ আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।
ঘাটের মাছ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ইতিহাসে ইলিশের দামে রেকর্ড ছাড়িয়ে গেলো।  এমন দামে আর কখনও বিক্রি করিনি। মাছের সরবরাহ কম। তাই দাম বেড়েছে।
 চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেলো, এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া এককেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের কেজি প্রতি ৫/৬শ টাকা থেকেনএখন ১২/১৩শ টাকায় বিক্রি হচ্ছে।
নিষেধাঙ্গার দুইদিন আগে ইলিশে দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ কম যাওয়ায় দাম ইতিহাসে রেকর্ড।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার বলেন, দুই দিন পর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তার আগেই ঘাটে ইলিশ সরবরাহ কমে গেছে। এবার বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ বেশি ছিল।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা