শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন: মামুনুল হক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪ | ৫:২৩
Link Copied Successfully!

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন; স্বাধীনতা রক্ষা করা আরও বেশি কঠিন।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এ দেশে সমকামিতা আমদানি করার পাঁয়তারা করা হচ্ছে। সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা হতে পারে না। কুরআন সুন্নাহবিরোধী যেগুলো আইন গত সরকার করেছে সেগুলোকে সংশোধন করতে হবে এবং সেখানে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার আহবান করেন তিনি।

জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা জালালুদ্দীন, মওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মওলানা আবুল হাসানাত জালালীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা