চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪ | ৬:৪৭
Link Copied Successfully!

রাজধানীর ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, চাঁদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক ছাত্র হত্যার আসামী। তার বিরুদ্ধে শিক্ষার্থী-জনতা হত্যার পাশাপাশি সমিতির বিপুল পরিমাণ টাকা আত্মসাতেরও অভিযোগ তুলেছেন তারা।

এসময় জি এম আতিকসহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। গত বৃহস্পতিবার প্রথম দফায় শিক্ষার্থীরা আসে সমিতির অভিযুক্ত চারজনকে বরখাস্ত করার জন্য। সেসময় তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়। এরপর শনিবার বিকেল ৫টায় একটি বৈঠক হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

তবে এর আগেই সমিতির অফিস ব্যবস্থাপক তালা দিয়ে লিফট বন্ধ করে চলে যান। কমিটির কেউ না আসায় অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থীরা।

এরমাঝে খবর আসে সমিতির ম্যানেজার থানায় গিয়ে অভিযোগ করেছেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শাহজাহানপুর থানা থেকে পুলিশ এসে তাদের কথা শোনে এবং কোনোরকম বিশৃঙ্খলা না করে সমস্যা সমাধানের অনুরোধ করে। পরে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়ে ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত থাকা ছাত্র সমন্বয়ক নাজমুল হাসান মজুমদার বলেন, আমরা শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার চাই এবং তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক ফরহাদ হোসেন বলেন, আমরা কোনও বিশৃঙ্খলা চাই না। আমরা অবিলম্বে সকল অনিয়ম দূর করে বৈষম্যহীন একটি কমিটি চাই, যারা চাঁদপুরের শিক্ষার্থী এবং জনগণের পাশে থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা