আটকা পড়া বাংলাদেশীদের প্রত্যাবর্তন বিষয়ে কাতার পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

Default User
নুর মোহাম্মাদ, কাতার থেকে
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২০ | ১২:০৪
Link Copied Successfully!

বুধবার রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক প্রধান রাষ্ট্রদূত খালিদ ইব্রাহিম আল-হামারের সাথে বৈঠককালে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করা হয়।

ওই সময় বাংলাদেশের রাষ্ট্রদূত কাতারের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশী প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। কাতারের আমিরের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে শ্রম আইন সংস্কারের প্রশংসা করে, রাষ্ট্রদূত কাতারে প্রত্যাবর্তনের অপেক্ষারত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাবর্তনের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সহায়তা কামনা করেন।

বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনাকালে, রাষ্ট্রদূত জসীম উদ্দিন এশিয়া বিভাগের প্রধানকে জানান যে, করোনা পরিস্থিতির কারণে অনেক পরিবারই তাদের উপার্জনশীল সদস্যদের ছাড়া কাতারে অবস্থান করছেন। তিনি আরও বলেন যে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী ব্যবসায়ী দেশে আটকা পড়ায় কাতারে তাঁদের ব্যবসা পরিচালনায় ক্ষেত্রে বড় ধরনের অসুবিধার সম্মূক্ষীণ হচ্ছেন। এছাড়া, প্রবাসী বাংলাদেশী কর্মীরা যারা করোনা ভাইরাস সংক্রমণ পূর্ববর্তী সময়ে ছুটিসহ অন্যান্য কারণে বাংলাদেশে গিয়েছিলেন তাঁরাও কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন। এশিয়া বিভাগের প্রধান এ ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ইতোপূর্বে, বাংলাদেশ দূতাবাস কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উত্থাপন করে।

বিজ্ঞাপন

অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ থেকে পেশাদার ও দক্ষ কর্মী নিয়োগ, দু-দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপ প্রয়োগ, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠান, উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা