ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় চাঁদপুরে গণধিকার পরিষদের আলোচনা সভা ও আনন্দ মিছিল 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৪ | ৮:৪৮
Link Copied Successfully!
নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ট্রাক প্রতীক দেয়ায় চাঁদপুরে আলোচনা সভা ও আনন্দ মিছিল বের করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপনীবাগ পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আলোচনা সভাস্থলে মিলিত হয়
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার।

 

এ সময় তিনি বলেন তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদ কাজ করছে।

 

বিজ্ঞাপন

তিনি বলেন,শহীদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের বিপ্লব কিন্তু এখনো সমাপ্ত হয়নি। আওয়ামী লীগ নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের রাজপথে থাকতে হবে।
দুর্নীতিবাজদের বিচার ও দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুতি করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ শাওনের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদের সংগঠক এবং চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ সাবেক সভাপতি সামিউল প্রধানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব, বাংলাদেশ যুব অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক কাদের খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান।
আলোচনা সভা শেষে বিকেল সাড়ে ৫টায় শহরের বিপনীবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ সহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা