মঙ্গলবার থেকে সব হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা সেবা চলবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৬:৫৭
Link Copied Successfully!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের হাসপাতালগলোতে বহির্বিভাগ চালু থাকবে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢামেকের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

 

ডা. আব্দুল আহাদ বলেন, ‘ঢামেক হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর হাসপাতালগুলোতে ইমার্জেন্সি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও দেশদ্রোহীরা দেশকে অস্থিতিশীল করতে এই হামলা চালাচ্ছে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি। যদি দ্রুত দেশের সব হাসপাতালে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা না হয় তবে ষড়যন্ত্রকারীদের আঘাত আবারও আসতে পারে।’

বিজ্ঞাপন

দাবি নিয়ে এই চিকিৎসক বলেন, ‘আমাদের দুটি দাবি রয়েছে। এক, দোষীদের আইনের আওতায় আনতে হবে। আর দ্বিতীয়টি হলো, স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে।’

কর্মসূচি নিয়ে ডা. আব্দুল আহাদ বলেন, ‘রোববার সন্ধ্যা থেকে সারা দেশে জরুরি বিভাগের সেবা চালু রেখেছি। আগামীকাল (মঙ্গলবার) থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু থাকবে। সকাল ৮টা ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো। সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা