মতলবে ডাকাত সন্দেহে আটক ৯ জন

সুমন আহমেদ, মতলব
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৮:০৬
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তরে ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ২২ আগস্ট ভোরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

 

আটকরা হলেন- চাঁদপুর সদরের দক্ষিন আশিকাঠী (ব্যাপারী বাড়ী)র মো. ইয়াকুবের মো. শাখাওয়াত (২২), মতলব দক্ষিণের উত্তর উপাদী (খান বাড়ী)র মজিব খানের ছেলে মো. ফাহিম (২০), চাঁদপুর সদরের ধনপদ্দি গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মেহেদী হাসান ইমন (২২), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাহাপাড়ার আমিন উদ্দিনের ছেলে মো. আশিক (২৪), মতলব উত্তরের শিকারীকান্দি গ্রামের কামাল প্রধানের ছেলে মো. জামাল প্রধান (২৩), মোস্তফাপুরের বাবুল মুন্সির ছেলে মো. সাইফুদ্দিন রনি (২৪), কুমিল্লার দউিদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ চন্দ্র দাস (২৯), মাইথারদিয়ার মৃত ধনু মিয়ার ছেলে মো. সোহাগ (২৬) ও চাঁদপুর সদর উপজেলার দাসদী (শেখ বাড়ী) গ্রামের বাবুল মোল্লার ছেলে আল আমিন (২৫)।

 

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানার জিডি নং- ৬৯৬, তারিখ- ২১/০৮/২০২৪ ইং, ধারা-৫৪ ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে প্রেরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হয়। মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ৯ নয়জনকে সন্দেহজনকভাবে মাইক্রোবাসে ঘুরাঘুরি করতে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরনে সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে সেনা সদস্যদের খবর দিলে থানায় নিয়ে আসেন।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা সন্দেহজনক ৯জনকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব