খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৪:০৬
Link Copied Successfully!

২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ডিএমপির তেজগাঁও থানায় এসংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ মোট ১১৩ জনকে।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে মামলা হিসেবে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসির চার্জে থাকা পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় তার গাড়ি বহরে হামলা হয় রাজধানীর কাওওয়ান বাজার, বাংলামোটর ও ফকিরাপুলে। ওইসব হামলায়ও সরকার দলীয়রা সম্পৃক্ত বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

ওই ঘটনায় আজ ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অনুমতি পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা