
চাঁদপুর নব-নির্বাচিত পৌর মেয়রকে বিএমজিটিএ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়


বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ), চাঁদপুর এর পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল (১২ অক্টোবর ২০২০) নবনির্বাচিত মেয়র তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএমজিটিএ নেতৃবৃন্দের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
নবনির্বাচিত মেয়র পৌরবাসীর স্বপ্ন পূরণে গুণগত মানসম্মত সেবা প্রদান ও কার্যকর টেকসই উন্নয়নে বিএমজিটিএ সহ সকল পেশাজীবী সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বিএমজিটিএ নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মতবিনিময়কালে বিএমজিটিএ এর ভূয়সী প্রশংসা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকার উদাত্ত আহবান করেন।


ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমজিটিএ, চাঁদপুর এর সহসভাপতি অধ্যাপক সালেহ উদ্দিন জিন্নাহ, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক ওয়ালিদ হোসেন, জেলার যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আরিফ ইমাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো.শামছুল আরেফিন, জেলা বিএমজিটিএ নেতা মো. বোরহান উদ্দিন , সুলতান আহমদ মিয়াজী, অধ্যাপক মো. কামরুজ্জামান, মো. শাহাজাহান মিয়া, মো. আবু ইউসুফ, মো. আবু জাফর, মো. আবু বকর প্রমুখ।

























