ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমন্বয়করা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৪ | ২:৪১
Link Copied Successfully!

নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিকে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়করা।

দুপুর ২টা ২৩ মিনিটের দিকে তারা বিমানবন্দরে পৌঁছান।

এদিকে, ব্যানার এবং ফুল নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। ব্যানারে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে। এছাড়া ভিআইপি গেটের সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

 

অপরদিকে, পুরো এলাকা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছেন এজিবি সদস্যরা। কড়াকড়ি আরোপ করা হয়েছে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও।

আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে অনুযায়ী রাতেই ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন।

বিজ্ঞাপন

তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি তারা পরে দায়িত্ব নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা