শাহবাগ-সায়েন্সল্যাবে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’, যান চলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ৫:১১
Link Copied Successfully!

সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন। এর কিছু সময় পরে শিক্ষার্থীদের আরেকটি মিছিল টিএসসি থেকে শাহবাগ মোড় এসে সড়ক অবরোধ করেন।

 

এর ফলে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

 

এসময় শিক্ষার্থীদেরকে ‘চাকরি তার, মেধা যার’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

 

বিজ্ঞাপন

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের এই মুহূর্তে একটাই দাবি। কোটা বাতিল করতে হবে। কারণ, কোটার মাধ্যমে বিশেষ একটি শ্রেণিকে অতিরিক্ত সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা হতে পারে না। এমনটা চলতে দেওয়া যায় না।

 

তারা আরও বলেন, একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা। এভাবে চললে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? এ কারণে আমাদের এক দফা এক দাবি, কোটা বাতিল করতে হবে।

 

অবরোধ চলাকালে স্থানীয় নিউমার্কেট, শাহবাগ থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের অবস্থান করতে দেখা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা