ইংরেজি পরীক্ষায় রেকর্ড বহিষ্কার ১০০, অনুপস্থিত ১৭ হাজার ৮৩৯

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৫:৩৮
Link Copied Successfully!

এইচএসসি ও সমমানের চতুর্থ দিনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রেকর্ড ১০০ জন বহিষ্কার হয়েছে। অনুপস্থিত ছিল ১৭ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী।

রোববার (৭ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

আজ সাধারণ আটটি বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ তিন হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮২৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিল ১.২৮ শতাংশ।

বিজ্ঞাপন

বিভিন্নভাবে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭৬ জনকে। এরমধ্যে পরীক্ষার্থী ৭৫ জন, একজন পরিদর্শক।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ হাজার ৪১ জন। অনুপস্থিত ছিল তিন হাজার ৪১৪ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪.২৫ শতাংশ। ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৬ হাজার ৩০৬ জন। অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১০ জন। অনুপস্থিতির হার ছিল ২.৭৩ শতাংশ। বহিষ্কার হয়েছে ১৪ জন।

বিজ্ঞাপন

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং এ বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা