কোরবানির জন্য সঠিক পশু চেনার উপায়

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৪ | ৫:২৭
Link Copied Successfully!

কোরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ থাকে পশুর হাটকে ঘিরে। এই সময় সবচেয়ে বেশি বিক্রি হয় গরু ও ছাগল। তবে গরু নিয়ে সবার আগ্রহ একটু বেশিই থাকে। বেশি লাভের আশায় কিছু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করে। তাই সবারই লক্ষ্য থাকে সুস্থ গরু কেনা। কিন্তু সঠিক পশু চেনার গুরুত্ব অনেক। তবে কিছু বিষয় খেয়াল রাখলে সহজেই আপনি অসুস্থ পশু চিহ্নিত করতে পারবেন। অবশ্যই গরু কেনার সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখলে ভালো হয়।

পশুর বয়স জানা জরুরি
কোরবানির জন্য গরু সবার প্রথম পছন্দ থাকে। অনেকে মিলে কোরবানি দিলে বড় গরু কেনেন অনেকে, সে ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে যারা একা কোরবানি দিতে চান, তারা অনেকে ছাগল বা ছোট গরুর দিকে ঝোঁকেন। এখানেই বাধে বিপত্তি। অনেকে বয়সে কম গরু কিনে ফেলেন। এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোরবানির গরুর বয়স কমপক্ষে দুই বছর হতে হবে। অনেক সময় ব্যবসায়ীরা কম বয়সের গরু বেশি বলে চালিয়ে দিতে চান। সে ক্ষেত্রে দাঁত দেখে কিছুটা ধারণা করতে পারেন পশুটির বয়স সম্পর্কে। দুই দাঁত থাকলেই, ধরা হয় বয়স হয়েছে। তবে ব্যতিক্রম কিছু হতেই পারে। আর ছাগল কিনতে চাইলে, আপনাকে নিশ্চিত হতে হবে তার বয়স যেন এক বছর হয়। গর্ভবতী পশু কোরবানি দেওয়া যায় না। তাই কেনার আগে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে।

সুস্থ পশু যেভাবে চিনবেন

বিজ্ঞাপন

  • কোরবানির সুস্থ গরু চিনতে অভিজ্ঞ কাউকে সঙ্গে নেওয়ার বিকল্প নেই। কারণ ভালো গরু বাছাই করতে অনেক কিছু খেয়াল করতে হয়। তবে কিছু বিষয় মাথায় রাখলে আপনি সহজেই চিনতে পারবেন সুস্থ গরু।
  • সুস্থ গরু সব সময় কিছু না কিছু করতেই থাকে। সে বসে বা দাঁড়িয়ে থাকলেই কিছুক্ষণ পর পর লেজ নাড়িয়ে মশা-মাছি তাড়াতে ব্যস্ত থাকবে। যদি না করে, তবে বুঝবেন গরু সুস্থ নয়।
  • গরু সব সময় খাওয়া-দাওয়ার মধ্যেই থাকে। তাই যদি তার সামনে খাবার ধরেন, তাহলে সে খাবে। যদি না খায়, খেয়াল করছেন সে জাবর কাটছে কিনা। মানে সুস্থ গরু খাবার দিলে খাবে আর অবসর সময়ে জাবর কাটবে।
  • চোখ বড় ও উজ্জ্বল দেখাবে। আর নাকের নিচের কালো অংশ ভেজা ভেজা থাকবে। যদি দেখেন এমন কিছুই নেই, তবে বুঝবেন সমস্যা রয়েছে।
  • সুস্থ গরুর দেহের তাপমাত্রা অবশ্যই স্বাভাবিক থাকবে। যদি দেখেন গরুর শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটের ওপর, তবে বুঝবেন সে সুস্থ নয়। এ ছাড়াও তার পাতলা পায়খানা হবে আর মুখ দিয়ে লালা ঝরবে।
  • সুস্থ গরুর শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক। সে অস্বস্তিতে ছটফট করবে না। তবে অনেক সময় অস্বাভাবিক আচরণও করতে পারে।
  • সুস্থ গরু চেনার সহজ একটি উপায় হচ্ছে শরীর টিপে দেখা। শরীরের যে কোনো স্থানে জোরে টিপ দিলে কিছুক্ষণের মধ্যে মাংসপেশি সতেজ ও টান টান হয়ে উঠবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা