চাঁদপুরে রেমাল মোকাবেলায় সতর্কতায় নৌ-পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৪ | ১১:০৯
Link Copied Successfully!

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে চাঁদপুর নদী উপকূলীয় এলাকায়। আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক থাকায় চাঁদপুর-ঢাকার মধ্যে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল অব্যাহত আছে। তবে মেঘনা উপকূলীয় শহর অঞ্চলে মাইকিং করে জেলে, চরাঞ্চল ও স্থানীয় বাসিন্দা এবং ট্রলারগুলোকে সতর্ক করতে মাইকিং করছেন নৌ থানা পুলিশ।

শনিবার (২৫ মে) বিকেলে শহরের তিন নদীর মোহনা, টিলাবাড়ী, লঞ্চঘাট এলাকায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক করে মাইকিং করেন।

ওসি বলেন, জেলে, স্থানীয় বাসিন্দা ও চরাঞ্চলের মধ্যে চলাচলকারী যাত্রী এবং মালবাহী ট্রলারগুলো সাবধানে চলাচল করতে সর্তক করে দেয়া হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা, গবাদিপশু, শিশুসহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নৌ পুলিশের পক্ষ হতে সচেতনমূলক মাইকিং করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন বলেন, চাঁদপুরে বর্তমানে নদীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক আছে। যে কারণে লঞ্চ চলাচল এখন বন্ধ করার নির্দেশ আসেনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শনা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর বিষয়ে আমাদের সবগুলো ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২৬ মে) সকালে এই সংক্রান্ত বিষয়ে আমাদের মিটিং হবে।

এদিকে ঘূর্ণিঝড় রেমাল চাঁদপুরে প্রভাব ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসন এর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়। এখন পর্যন্ত জেলা প্রশাসন এর পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তুতির কোন তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা