ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সংকেত বাড়লেও এখনো শান্ত উপকূল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৪ | ৬:২৫
Link Copied Successfully!

পটুয়াখালীর কলাপাড়া উপকূলে এখনো ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেনি। গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সংকেত বাড়লেও এখন পর্যন্ত উপকূলের আবহাওয়া অনেকটা স্বাভাবিক। তীব্র রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন।

শনিবার (২৫ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী ও আশপাশের অঞ্চলে পড়তে শুরু করবে। আর মধ্যরাত থেকেই পুরোপুরি প্রভাব শুরু হতে পারে। এজন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে। তবে উপকূলের আকাশ এখনো পরিষ্কার।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কুয়াকাটা ও লতাচাপলী এরিয়ার সমন্বয়ক মো. শফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। তবে (সিপিপির) সকল স্বেচ্ছাসেবী ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে অবস্থান করছে। সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কি. মি. দক্ষিণে অবস্থান করছিল এটি। তবে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপকূলের আবহাওয়ারও পরিবর্তন হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা