পুলিশের ব্যারিকেড ভেঙে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের অবরোধ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১১, ২০২৪ | ৫:২৮
Link Copied Successfully!

রাজধানীতে চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা।

বিজ্ঞাপন

 

এ সময় তারা ‘পঁয়ত্রিশ আমার অধিকার’, ‘পদ্মা মেঘনা যমুনা, ৩৫ আমার ঠিকানা’, ‘৩০-এর শৃঙ্খল ভেঙে দাও’ ও ‘নির্বাচনী ইশতেহার পালন করতে হবে’সহ নানান স্লোগান দেন।

 

বিজ্ঞাপন

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী। সবশেষ শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন তারা। পরে শিক্ষামন্ত্রী চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনপ্রশাসনমন্ত্রীকে সুপারিশ করেন

এদিন সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে জড়ো হন ৩৫ প্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। এরপর রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে রওনা হলে শাহবাগ থানার সামনে তাদেরকে বাধা দেয় পুলিশ।

 

৩৫ প্রত্যাশীর জানান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা