
ধর্ষণে সরকার প্রশ্রয় দিচ্ছে না–ওবায়দুল কাদের
Link Copied Successfully!


ধর্ষণসহ অপরাধ সংঘটনের দায় এড়াতে পারে না সরকার। তাই বলে প্রশ্রয় দিচ্ছে, তাও না। প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৫ অক্টোবর), সচিবালয়ে এ কথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার তৎপর তবু অপরাধ ঘটেই চলেছে। দলমত নির্বিশেষে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। অপরাধী ও মদদদাতা, সবাইকে আইনের আওতার আনতে হবে, তারা যারাই হোক। সেটা আওয়ামী লীগের হলেও আইনের আওতায় আনা হবে। অপরাধ দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।


সূত্র:-ভোরের কাগজ




























