সম্পত্তি লিখে না দেয়ায় পিতাকে কুপিয়ে জখম, মা আহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৪ | ১০:১৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কে মোল্লা টাওয়ারের মালিক ফজলুল হক মোল্লা (৮৫) নিজ ছেলেকে সম্পত্তি লিখে না দেয়ায় এবং পিতা-মাতার ভরণ পোষণ চাওয়ার কারণে পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম এবং মা সুফিয়া বেগম (৭০) বেধম পিটিয়ে আহত করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত জামিল সৈকত এর বরাবর ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা বেগম আখি (৩২) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানাগেছে, ২০ এপ্রিল বেলা আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে আহত ফজলুল হক মোল্লার নিজ বাসায় সম্পত্তি লিখে দেয়ার বিষয়ে দাবী তোলে ছেলে জাহাঙ্গীর মোল্লা এবং তার স্ত্রী। তারা তাদেরক বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা অব্যাহত রেখেছে। ওইদিন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে জাহাঙ্গীর পিতাকে ঘরে থাকা দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং মা সুফিয়া বেগমকে তার স্ত্রী আখি বেধম মারধর করে। ঘরে থাকা অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকে তারা মার ধর করেন। পরে আহত অবস্থায় তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ফজলুল হক মোল্লার মাথার কাটা স্থানে ৪টি সেলাই লাগে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, অভিযোগ পেয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা ওসিকে দেয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, এই ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা