আবারো বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৪ | ৫:২৪
Link Copied Successfully!
চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র -- পপুলার বিডিনিউজ

দীর্ঘ ১৪ মাস বন্ধ থেকে উৎপাদনে যাওয়ার মাত্র ১৭ দিন পর আবারো বন্ধ হয়ে গেছে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গত ৪ এপ্রিল অগ্নিকান্ডে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় বন্ধ হয়ে যায়।

তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনসাধারণ। দ্রুত বিদ্যুৎকেন্দ্রটির সমস্যা সমাধানের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যেই উৎপাদনে যাবে কেন্দ্রটি।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৮ মার্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু করা হয়। মাত্র ১৭ দিন বিদ্যুৎ উৎপাদন শেষে ৪ এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা রিপেয়ারিং কাজ শুরু হলে জানা যাবে।
জেলায় সাড়ে সাত লাখ বিদ্যুৎ গ্রাহকের সর্বোচ্চ দাহিদা থাকে প্রায় ৮০ মেগাওয়াট।

বিজ্ঞাপন

এদিকে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালুর পাশাপাশি ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন স্টিম টারবাইন ইউনিটটিও সচল করা হচ্ছে। ইতিমধ্যে মালামাল পৌঁছে গেছে বিদ্যুৎকেন্দ্রে। মে মাসের মাঝামাঝি সময়ে চীন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজে যোগদান করবে। আগামী জুন মাসের মধ্যে এই ইউনিটটিও চালু করা সম্ভব হবে। এতে করে চাঁদপুর ও এর আশপাশের এলাকার বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানান কেন্দ্রটির কর্মকর্তা মো. তাজুল ইসলাম রাজু।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা