তীব্র তাপদাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৪ | ৪:০৪
Link Copied Successfully!

ঢাকাসহ চার বিভাগে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই অবস্থা থাকবে আরও অন্তত সপ্তাহখানেক থাকতে পারে। এরপর কমবে তাপমাত্রা। এরই মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্রগ্রাম, সিলেট ও ময়ময়নসিংহে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ তিন বিভাগে হতে পারে শিলাবৃষ্টিও।

দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে গরম আরও বাড়তে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে আরও অন্তত ৭ দিন থাকবে মৃদু থেকে মাঝারি তাপদাহ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও অনুভূত হবে বেশি।

বিজ্ঞাপন

এদিকে, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, যেকোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে।

শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়া বিরাজ করেছে চৈত্রের দুটি সপ্তাহ। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম।

বিজ্ঞাপন

তৃতীয় সপ্তাহের শুরুতে রাজধানীতে এখনো কাঠফাটা গরম না পড়লেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গায়ে লাগছে অস্বস্তি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা