ছাদ চুইয়ে পানি, কিছুক্ষণের জন্য আপিল বিভাগের বিচারকাজ ব্যাহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২৪ | ৩:৩৩
Link Copied Successfully!

ছাদ চুইয়ে পানি পড়ার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ আজ বৃহস্পতিবার কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বিজ্ঞাপন

ছাদের যে স্থান দিয়ে পানি পড়ছিল, সেখান থেকে বিচারপতির আসন সরিয়ে পরে আদালতের বিচারকাজ পরিচালনা করতে দেখা যায়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের অপর চার বিচারপতি আজ সকাল ৯টা ৩৯ মিনিটের দিকে এজলাসে (প্রধান বিচারপতির কোর্ট) আসেন। পাঁচ বিচারপতির আসন গ্রহণের পর বিচারিক কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

এজলাসের পূর্ব পাশে রাখা আসনে বসেন একজন বিচারপতি। ছাদ চুইয়ে পানি পড়ার বিষয়টি তিনি বেঞ্চ কর্মকর্তাকে জানান। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আসার পর ৯টা ৪৫ মিনিটে এজলাস ছাড়েন বিচারপতিরা।

দুপুর সোয়া ১২টার দিকে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গণপূর্তের প্রধান প্রকৌশলী এসেছিলেন। তাঁর সঙ্গে একটি সভা হয়েছে। সংস্কারকাজ হাতে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে কাজ শুরু হবে।’

এর আগে আদালত ভবনের ছাদে গিয়ে দেখা যায়, ত্রিপল দিয়ে ছাদ ঢেকে রাখা হয়েছে। সেখানে একাধিক কর্মীকে দেখা যায়। তাঁদের একজন বলেন, ছাদ চুইয়ে পানি পড়ায় কয়েক দিন ধরে ত্রিপল দিয়ে ছাদ ঢেকে রাখা হয়েছে। ত্রিপলে পানি জমলে তা সরিয়ে দেওয়ার কাজে তিনি নিয়োজিত বলে জানান। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা