তারাবি পড়ে বাসায় ফেরা হলোনা ছাত্রলীগ নেতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৯, ২০২৪ | ১২:৫১
Link Copied Successfully!

টাঙ্গাইলের নাগরপুরে জাহিদ হাসান ঝলক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ওই ছাত্রলীগ নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সলিমাবাদ জামে মসজিদে তারাবি পড়তে গিয়েছিলেন ঝলক। আট রাকাত তারাবি পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তার চিৎকারে মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা