
চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ৬০ পদে লড়ছেন ২ হাজার ৩শ ৩১জন
Link Copied Successfully!


‘চাকরি নয় সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে চাঁদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ৬০ টি পদের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছেন ২ হাজার ৩শ ৩১ জন। শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যরা চাকরি পাবেন।
যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহনকারীরা বলছেন, কোন প্রকার দালাল বা প্রতারক চক্র ছাড়াই তারা ১৬০ টাকা খরচে আবেদন করেন। পুলিশে চাকরী পেলে খুশি হবেন তারা।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলছেন, ৬০ জনের বিপরীতে যাচাই-বাছাইতে অংশ নিয়েছে ২ হাজার ৩শ ৩১ জন। নির্ধারিত টাকার বাহিরে কারো একটি টাকাও খরচ হবে না। প্রতারক ও দালাল চক্র ঠেকাতে গোয়েন্দা সংস্থা ছাড়াও নিজস্ব গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।


ওইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

























