
ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
Link Copied Successfully!


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার(২৮সেপ্টেম্বর) দুপুরে যোহরের নামাজ আদায় শেষে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়। দোয়াও মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনায় করেন। দোয়াও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাখাওয়াত মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং সদর যুবলীগের সভাপতি ওমর ফারুক খান, সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানীয়া সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজালাল সর্দার দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়াজ, সদর যুবলীগের আহসান, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জহির প্রধনীয়া, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খোরশেদ আলম সর্দার, ২নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মো. মহিনউদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল পাটোয়ারী, ৩নং ওয়ার্ড সভাপতি রাসেল পাটোয়ার, সাধারণ সম্পাদক মহিন হাওলাদার প্রমুখ।


























