তারাবিহ ও সেহরিতে লোডশেডিং হবে না: প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | ৭:৩৭
Link Copied Successfully!

রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তারাবিহ ও সেহরিতে লোডশেডিং হবে না।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজানে তারাবিহ ও সেহরির সময় লোডশেডিং হবে না। তবুও যদি সংকট হয়, তবে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে লোডশেডিং করা হতে পারে।

 

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণসহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। রমজানে বিভিন্ন পণ্যের শুল্কছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রমজান তো কৃচ্ছ্রসাধনের মাস। কিন্তু আমাদের এখানে যেন সংযম না করে খাওয়া বেড়ে যায়। মিতব্যয়ী হলে দেখবেন, বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।

সরকারপ্রধান জানান, আগামী রোজায় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অভিপ্রায়ে নিত্যপণ্যের পর্যাপ্ত জোগানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্যতম নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য সরবরাহের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরেও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দৈনিকভিত্তিতে কৃষিপণ্যের বাজারদর প্রকাশ করা হচ্ছে।

 

তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে কারও গুজবে কান দেবেন না কেউ। সবাই সতর্ক থাকলে- যারা গুজব ছড়াচ্ছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। কেউ যাতে মানুষের খাদ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা