
সোমবার বাদ আসর তালতলাস্থ করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পপুলার বিডিনিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শাহ মোহাম্মদ মাকসুদুল আলম ১৯৬৮ সালের ১০ মে চাঁদপুর শহরের তালতলায় জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম শাহ মোহাম্মদ হাছান (বাচ্চু মিয়া) । তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। মাকসুদ ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতায় পেশায় জড়িত। তিনি সাংবাদিকতার উপর দেশে ও বিদেশে বেশ কয়েকটি প্রশিক্ষন লাভ করেছেন।
২০০০ সালে তার সম্পাদনায় প্রথম ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’ প্রকাশিত হয়। এরপর তিনি ‘দৈনিক আমার চাঁদপুর’ পত্রিকা প্রকাশ করে প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের সবচাইতে পুরোনো জাতীয় বাংলা দৈনিক ‘দৈনিক সংবাদ’ পত্রিকার চাঁদপুরস্থ স্টাফ হিসেবে কাজ করে যাচ্ছেন।


টানা ৮ বছর একুশে টেলিভিশনের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সরকারি ও বেসরকারিভাবে ভারত ও মিয়ানমার সফর করেছেন। একজন ভালো বক্তা হিসেবেও তার স্বীকৃতি রয়েছে।
১৯৮৩ সালে ঢাকায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতায় প্রথম হয়ে তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা ও স্বর্ণপদক লাভ করেন। ছোট গল্প, একাংকিকা লিখেও তিনি সরকারিভাবে বহু পুরস্কার লাভ করেছেন। তার অসংখ্য লেখা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি একুশে টেলিভিশনের বেশ কয়েকটি টক শো জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মাকসুদ দেশ ও বিদেশের বহু খ্যাতিমান সাংবাদিক, লেখক, কবি, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাক্ষাতকার গ্রহন করেছেন।



























