আমার মেয়ে রঙ চা ছাড়া কিছুই খেত না, এখন তাকে মদ খাওয়ানো হচ্ছে: তিশার বাবা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | ৪:০৯
Link Copied Successfully!

সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বয়সি বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ১৮ বছরের তিশা বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাককে।

এবার বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিশার বাবা সাইফুল ইসলাম।

তার অভিযোগ, আমার মেয়ে এখন মানসিক অসুস্থ। আমার মেয়ের চিকিৎসা প্রয়োজন। তার ডোপ টেস্ট করা প্রয়োজন। তাকে (তিশা) নেশাদ্রব্য খাইয়ে অসুস্থ করা হয়েছে। তিশা আমার খালাতো বোনকে বলেছে, মুশতাক হোটেলে নিয়ে তাকে ইয়াবা ফেনসিডিল খাওয়াচ্ছে।

বিজ্ঞাপন

তিশার বাবা বলেন, আমার মেয়ে রঙ (লাল) চা ছাড়া কিছুই খেত না, অথচ তাকে হোটেলে নিয়ে মদ খাওয়ানো হচ্ছে।

এর আগে তিশার বাবার এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে খন্দকার মুশতাকের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে মুশতাক বলেছিলেন, যে কোনো মেডিকেলে ডোপ টেস্ট করাতে রাজি আছি। পরে মুশতাকের চ্যালেঞ্জটি তিশার বাবার নজরে নিয়ে আসা হলে বলেন, গলাবাজি আর চাপাবাজি দিয়ে এ পর্যায়ে এসেছে মুশতাক।

তিশার বাবা অভিযোগ করে বলেন, আজকেই স্কুলশিক্ষক আব্দুল জলিল ফোন করেছিলেন আমাকে। ফোন করেই কান্না শুরু করেন। তিনি এখানে শিক্ষকতা করতেন। আইডিয়াল স্কুলে অবৈধভাবে ছাত্র ভর্তি করে দেবে বলে তার কাছে ২৪ লাখ টাকা নিয়েছিলেন মুশতাক। পরে একজনকেও ভর্তি করাতে পারেননি মুশতাক।  ফলে অভিভাবকদের অত্যাচারে ওই শিক্ষককে দেশ ছাড়তে হয়েছে।  শুধু মুশতাক আমাকে কাঁদায়নি, শিক্ষক জলিলকেও কাঁদিয়েছে।  তার কারণে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশা এবং খন্দকার মুশতাক ওই কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা