চাঁদপুরে ২৫০০ টাকা পাচ্ছেন ৭৫ হাজার মানুষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২০ | ৬:৩৯
Link Copied Successfully!

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৫০০ টাকা করে পাচ্ছেন চাঁদপুরের ৭৫ হাজার মানুষ। এই ৭৫ হাজার মানুষের তথ্য ডিজিটাল সফ্টওয়াওে প্রেরণ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর সদরে ১১ হাজার ২শ’ এবং পৌরসভায় ৪ হাজার, ফরিদগঞ্জে ১০ হাজার ৩শ’ এবং পৌরসভায় ১ হাজার, হাইমচরে ৫ হাজার ১শ’, হাজীগঞ্জে ৭ হাজার ৭শ’ এবং পৌরসভায় ১ হাজার ৮শ’, কচুয়ায় ১০ হাজার ২শ’ এবং পৌরসভায় ৮শ’, মতলব উত্তরে ৯ হাজার ৫শ’ এবং পৌরসভায় ১ হাজার, মতলব দক্ষিণে ৪ হাজার ২শ’ এবং পৌরসভায় ১ হাজার ৬শ’, শাহরাস্তিতে ৫ হাজার ৮শ’ এবং পৌরসভায় ৮শ’সহ সর্বমোট ৭৫ হাজার মানুষ এ মানবিক সহায়তা পাচ্ছে।

গত দুই দিনে জেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে তালিকাগুলো সাঁটানো হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন, হাজীগঞ্জ উপজেলার বাকিলা ও বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে তালিকাগুলো দেখা গেছে। এতে স্ব স্ব চেয়ারম্যানগণ জনগণের প্রশংসায় ভাসছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন বলেন, করোনাভাইরাসজনিত সংক্রামক ব্যাধির বিস্তার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের পরিসর বৃদ্ধির লক্ষ্যে এই টাকা দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু