ধরা পড়ল দৈত্যাকার ইঁদুর!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২০ | ৩:৫৫
Link Copied Successfully!
এত বড় ইঁদুর! সম্ভব নাকি! দূর থেকে দেখে প্রথমে দুহাত দিয়ে প্রথমে চোখ মুছে ফেলেছিলেন সাফাইকর্মীরা। তার পরও তাঁরা যা দেখলেন তাতে হা হয়ে যেতে হয়। একটি দৈত্যাকার ইঁদুর বসে রয়েছে নর্দমার জলের উপর। বিরাট আকারের ইঁদুর। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছিল সাফাইকর্মীদের। তবে শেষমেশ সেই ইঁদুরটিকে নর্দমা থেকে টেনে বাইরে আনা হয়। তার পরই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়। দেখতে অবিকল আসল ইঁদুরের মতো হলেও সেটি আদতে আসল নয়। নকল ইঁদুর। তবে দেখে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। এত অসাধারণ হাতের কাজ।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঘটনা। সেখানেই একটি নিকাশী নালা পরিষ্কার করতে গিয়ে বিশালাকার ইঁদুরটিকে দেখতে পান সাফাইকর্মীরা। এত বড় ইঁদুর দেকে প্রথমে চোখ ছানাবড়া হয়ে যায় সবার। নিকাশী নালা থেকে শেষ পর্যন্ত ইঁদুরটিকে বের করেন তাঁরা। জানা যায়, কাপড় ও তুলো দিয়ে কেউ বা কারা তৈরি করেছিল সেই ইঁদুর। হ্যালোয়েন-এর জন্য সেই দৈত্যাকার ইঁদুর বানানো হয়েছিল। এর পর সেটিকে ফেলে দেওয়া হয়। কোনওভাবে সেই বিরাট ইঁদুর এসে আটকে যায় নর্দমার ওই অংশে। যার জেরে ওই নর্দমার নিকাশী ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছিল। এদিন ২২ টন লিটার বর্জ্য সাফাই করেন সাফাইকর্মীরা।

 

বিজ্ঞাপন

ইঁদুরটিকে রাস্তার উপর রেখে জল দিয়ে পরিষ্কার করেছেন কর্মীরা। সেই বিরাট ইঁদুর দেখতে ভিড় জমেছে। অনেকেই সেই ইঁদুরের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছন, দেখে বোঝার উপায় নেই যে এটা নকল ইঁদুর। এরই মধ্যে জানা যায়, একজন মহিলা সেই ইঁদুরটি নিজের বলে দাবি করেছেন।

ইঁদুরটি তিনি বানিয়েছেন বলে দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইঁদুরটি তিনি ফেলেননি। হারিয়ে গিয়েছিল। লোপেজ নামের সেই মহিলা দাবি করেছেন, বছরখানেক আগে বানানো সেই ইঁদুর একদিন নর্দমায় পড়ে যায়। তার পর বৃষ্টির জলে সেটি ভেসে যায়। এর পর তিনি একাধিকবার কর্তৃপক্ষকে নালা পরিষ্কারের আবেদন করলেও কেউ আসেনি। এমনই দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা