দলীয় প্রতীকে বিএনপি উপজেলা নির্বাচন করলেও আ.লীগ করবে না: নানক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৪ | ৪:৫৯
Link Copied Successfully!

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও আওয়ামী লীগ করবে না। নির্বাচন অংশগ্রহণমূলক দেখানোর কৌশলগত পদক্ষেপ নয়, নির্বাচনকে সার্বজনীন করার জন্যই দলীয় প্রতীক থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, দলীয় প্রতীক থেকে সরে আসার ফলে উপজেলাপর্যায়ে সঠিক নেতৃত্ব উঠে আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে প্রতীক না দিলে কারও কিছু বলারও থাকবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি-জামায়াত উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তাছাড়া উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বা দলীয় মনোনয়ন দেওয়া না হলে আইনি কোনো জটিলতাও হবে না।

বিএনপির নির্বাচনে আসা নিয়ে নানক বলেন, বিএনপি নির্বাচনে আসলে স্বাগত জানাই। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি না, এর সঙ্গে দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

এদিকে মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় অভিনন্দন ও অকুণ্ঠ সমর্থন জানিয়েছে মিশর সরকার। সেইসঙ্গে আগামীতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা