জুলাই থেকে বাজার ‘সিন্ডিকেট’ শব্দটি আর শুনবেন না

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৪ | ৫:২৯
Link Copied Successfully!

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। আগামী ১ জুলাই থেকে বাজারের সিন্ডিকেট শব্দটি আর শুনবেন না।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে ভোজ্য তেল ও চিনির আমদানি, মজুত ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত এক সভার শুরুতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো পণ্য উৎপাদন কিংবা আমদানি করে না। আমরা পণ্যের দাম যৌক্তিক রাখতে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। সেজন্য যেকোনো মূল্যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। আমাদের উদ্দেশ্য দুইটি… প্রথমত, রমজান পর্যন্ত যেন কোনো পণ্যের সংকট না থাকে। দ্বিতীয়ত, দাম যেন নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ রমজান মাসে কোনো পণ্যের যেন সংকট না হয় সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্যের দাম কমানোর ম্যাকানিজম আমার কাছে নেই, তবে দাম নিয়ন্ত্রণে রাখার স্মার্ট সিস্টেম করতে পারব। কোন পণ্যের দাম কত হওয়া উচিত, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। মূল্য নির্ধারণ করবে বাজার, সেই জায়গায় স্বচ্ছতা আনতে চাই। সংকট যাতে না থাকে, সেজন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। সেই জন্য জুন পর্যন্ত সময় নিলাম। আগামী ১ জুলাই থেকে সিন্ডিকেট শব্দ শুনবেন না। সিন্ডিকেট আছে তখন এমন অভিযোগ করতে পারবেন না।

বিজ্ঞাপন

আহসানুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি যে, যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিনের বাজার দামকে বেইজ ধরে আমরা কাজ করতে চাই। কেউ মজুতদারি করায় যদি ভোক্তার কষ্টের কারণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবো না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা