বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা জোভান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৪ | ১০:৫৯
Link Copied Successfully!

এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯ টার দিকে তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ।

ছবি পোস্ট করে ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লিখেছেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।

খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

সূত্র: আরটিভি

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা