চাঁদপুরে মহান বিজয় দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৩ | ৬:৩৬
Link Copied Successfully!

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষে ডিসি কামরুল হাসান। এরপর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ স্থানীয় আওয়ামী লীগে নেতারা। পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, চাঁদপুর জেলা পরিষদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞাপন

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়, গনপূর্ত বিভাগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, বিএমএ চাঁদপুর, স্বাচিব চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা, জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর সদর ও পৌর যুবলীগ, ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ও পৌর মহিলা আওয়ামী লীগ, পরিবেশ অধিদপ্তর, জেলা জাতীয় শ্রমিক লীগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চাঁদপুর সাহিত্য একাডেমি ও চাঁদপুর প্রেসক্লাব।

এরপর জেলার সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা এবং চাঁদপুর সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কুাউটস, রোভার স্কাউটস্ গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করা হয়।

বিজ্ঞাপন

কচুকাওয়াজের পর শিশু কিশোরদের শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

তারিখ: ১৬.১২.২০২৩খ্রি.

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা