‘নির্ধারণ হবে প্রতিমাসে পেট্রোল-অকটেন ও ডিজেলের দাম’

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২৩ | ১০:২২
Link Copied Successfully!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী বছরে আমরা ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। প্রতি মাসে ইনডেক্সিংয়ের ওপর নির্ভর করে মূল্য নির্ধারণ করা হবে। প্রতি মাসে পেট্রোল, অকটেন ও ডিজেলের বিষয়ে আন্তর্জাতিক মান রক্ষা করে আন্তর্জাতিক বাজারে যেভাবে ডায়নামিক প্রাইসিং হয় সেভাবেই আগামী বছরের মাঝামাঝি থেকে শুরু হবে।

রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

সিলেটে তেলের সন্ধান প্রসঙ্গে নসরুল হামিদ বিপু বলেন, দুই হাজার ৫৪০ এবং দুই হাজার ৪৬০ মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে আট থেকে দশ বছর জায়গাটি টিকে যাবে। এর মূল্য দাঁড়াবে আট হাজার ৫০০ কোটি টাকা। যদি ২০ মিলিয়ন ঘটফুুট হারে উত্তোলন করা যায়, তাহলে ১৫ বছরের বেশি সময় ধরে এটিকে সাসটেইন করানো যাবে।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, এর আগে ১৯৮৬ সালে হরিপুরে আমরা তেলের অস্তিত্ব পেয়েছিলাম। যা পাঁচবছর টিকেছিল। কিন্তু এর এপিআই গ্র্যাভিটি ছিল ২৭। এবার যে তেলের মজুত পাচ্ছি, যে পরীক্ষা করা হয়েছে, তা ২৯ দশমিক সাত। প্রথম দিনের দুই ঘণ্টায় ৭০ ব্যারেলের মতো তেল উঠেছে। এটিকে আমরা এখন বন্ধ রেখেছি। আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তারপর এটির পুরো মজুত জানতে পারব।

 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আশাবাদী আগামী অন্তত ২০ বছর এখান থেকে অনেক সম্ভাবনা তৈরি করতে পারে। আরও চার থেকে পাঁচ মাস পরে পুরো বিষয়টি বলা যাবে। তেলের অংশটি তিনটি জায়গায় পরীক্ষা করতে দিয়েছি। জায়গাগুলো হচ্ছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং সিলেট গ্যাস ক্ষেত্রে। সুখবর হলো গ্যাস ও তেলের স্তর ভিন্ন ভিন্ন। আগে আমাদের গ্যাসের সঙ্গে কিছু তেল আসতো। যেটাকে আমরা কনডেসার হিসেবে ব্যবহার করতাম। এখন তেল আলাদা হয়ে গেছে।

 

নসরুল হামিদ বিপু বলেন, আমরা যদি নিজেদের কিছু তেল নিজেরা উত্তোলন করতে পারি, যেভাবে আমরা ড্রিল করছি, প্রায় ৪৬টির মতো ড্রিল শুরু করেছি, পরবর্তীতে আরও ১০০ ড্রিল করার প্রস্তুতি চলছে। আমরা আশাবাদী আগামী দুই বছরের মাথায় ৫০০ থেকে ৬০০ এমএমসিএফ গ্যাস প্রতিদিন তুলতে পারব। আগামী ২০২৭ সালের দিকে আমরা গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারব বলে আশা করছি।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা