চাঁসক সমাজকর্ম মাস্টার্স বিভাগের সেমিনার ও সমাপনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৩ | ১০:২০
Link Copied Successfully!
চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের শেষ পর্ব কোর্স সমাপনী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের হলরুমে প্রধান অতিথি হিসেবে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইয়াহ ইয়া খাঁন।
সমাজকর্ম বিভাগের মাস্টার্সের বিদায়ী শিক্ষার্থী মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও এনটির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন সুইটি আক্তার, হালিমা আক্তার, মরিয়ম আক্তার ও আল আমিন।
অনুষ্ঠানে মাস্টার্স সমাপনী কোর্সে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইয়াহ ইয়া খাঁন। এর আগে অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয়। এরপর শিক্ষার্থী ও অতিথিদের টি-শার্ট উপহার দেয়া হয়। সবশেষ কেককাটা ও শিক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুইটি আক্তার। সহযোগী হিসবে ছিলেন ইয়াছিন মজুমদার,  মরিয়ম আক্তার, মারজিয়া আক্তার ও তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজে সকলে মিলে মিশে থাকার যায়গা। সমাজকর্ম বিভাগ থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো। তা যদি তোমরা উপলদ্ধি করে কাজ করতে পারো, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে।
তোমরা সমাজকর্ম বিভাগে দীর্ঘ সময় লেখা পড়া করেছো। এখন তোমাদেরকে সফল ভাবে জীবনের বাকি দিনগুলো অতিক্রম করতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা