
হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মনির ফিলিং ষ্টেশন সংলগ্ন হাসান এর কুলিং কর্নার নামীয় দোকানের সামনে একজন অজ্ঞাতনামা ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে।
স্থানীয়রা অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।


হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, যদি কোন ব্যক্তি তাহার কোন সন্ধান পেয়ে থাকে তাহলে 01713373713 তে যোগাযোগ করার জন্য অনুরোধ করতে বলা গেল।


























