হাজীগঞ্জ পৌর নির্বাচনে প্রচারণা শুরু করেছে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার

Default User
মো.মজিব পাটওয়ারী
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ | ৯:১১
Link Copied Successfully!
আসন্ন হাজীগঞ্জ  পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার মা-বাবার ও আত্মীয়-স্বজন সবার কাছে দোয়া ও অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রথমেই নিজ বাড়ির যুব সমাজকে নিয়ে বৈঠকে বসেন এবং যুবসমাজের সম্মতি নিয়েই নির্বাচনি কার্যক্রম শুরু করেন। গত(১৬ সেপ্টেম্বর) মাগরিবের পরেই  নিজবাড়ীর সর্বস্তরের লোকজন কে নিয়ে উঠান বৈঠকে আলোচনা করেন সবার সমর্থন প্রত্যাশা করেন।
নিজ বাড়ির সর্বস্তরের যুবসমাজ এবং পুরুষ মহিলা সহ সকল মুরুব্বিরা দুই হাত তুলে জসিম উদ্দীন তপদার কে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 এ সময় তিনি বলেন আমি সর্বদা যুবসমাজকে মাদক মুক্ত রাখতে বিনোদন ও খেলাধুলার মাঝে রাখার চেষ্টা করেছি। পাশাপাশি খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি।  এছাড়াও এলাকার গরীব দুঃখী মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি(১৮ সেপ্টেম্বর)নিজ বাড়ির মসজিদে  জুমার নামাজ আদায় করে দোয়াও মোনাজাতের আয়োজন করেন। পাশাপাশি বাড়ির সকলকে নিয়ে পারিবারিক কবরস্থান জেয়ারত করে নির্বাচনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। এবং কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া সহযোগীতা ও সমর্থন কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা