চাঁদপুরে উপজেলা পরিষদের ক্ষমতা পেলেন দুই ভাইস চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৩ | ৯:৫৮
Link Copied Successfully!

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম ও হাজীগঞ্জ উপজেলা পরিষদ এর গাজী মাঈনুদ্দিন চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি জেলা প্রশাসক এর নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন। যার ফলে দুই উপজেলার চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ এ দায়িত্বে থাকা দুজনকে ক্ষমতা প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি ও প্রজ্ঞাপন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে এসে পৌঁছায়।

গত ১৯ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি ও প্রজ্ঞাপন আসে ফরিদগঞ্জ উপজেলা পরিষদে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিষদ এর বর্তমান ক্ষমতা প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ মো. তছলিম আহাম্মদ।

বিজ্ঞাপন

অপরদিকে মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি ও প্রজ্ঞাপন আসে হাজীগঞ্জ উপজেলা পরিষদে। এই বিষয়ে তথ্য নিশ্চিত করেন প্যানেল চেয়ারম্যান-১ গোলাম ফারুক মুরাদ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর চিঠিতে উল্লেখ করা হয়- এই দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করায় পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-০১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।

এদিকে উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত পৃথক স্মারকের দুটি প্রজ্ঞাপনে এই দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা