মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন আল্লামা শফী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ | ১২:২৩
Link Copied Successfully!
মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন আল্লামা শফী

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মাদরাসার মজলিসে শুরার বৈঠকে আল্লামা শফী তার এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে মজলিসে শুরার একাধিক সদস্য বার্তা২৪.কমকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শুরা সদস্যরা বৈঠকে আল্লামা শফীর পদত্যাগ গ্রহণ করে সদরে মুহতামিম হিসেবে (উপদেষ্টা) নিয়োগ দিয়ে তাকে সম্মানিত করেন। শুরা কমিটি পরবর্তী বৈঠকে মুহতামিম নিয়োগ করবেন। বৈঠকে মাওলানা আনাস মাদানীর বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে মাদরাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকে শুরা সদস্য মাওলানা নোমান ফয়জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, চট্টগ্রামের প্রবীণ আলেম মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব মুফতি নূর আহমদ, মাওলানা কবীর আহমদ, মাওলানা দিদার আহমদসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মসজিদের মাইক দিয়ে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাওলানা নোমান ফয়জী। এ সময় অন্যরাও উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বেশকিছু দাবিতে বিক্ষোভ শুরু করেন হাটহাজারী মাদরাসার ছাত্ররা। তারা মাদরাসার সব কটি ফটকে তালা লাগিয়ে দেয়। মাওলানা আনাস মাদানীসহ কয়েকজন শিক্ষকের কক্ষে ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

ছাত্ররা মাদরাসার ভেতরে বিক্ষোভের সময় বিভিন্ন প্রচারপত্র বিলি করেন। সেখানে তারা প্রথমে দাবি করেন, মাওলানা আনাসকে মাদরাসা থেকে অব্যাহতির। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- আনাস কর্তৃক অব্যাহতি দেওয়া তিনজন শিক্ষককে পুনর্বহাল করা, আনাস কর্তৃক নিয়োগ করা সব অযোগ্য শিক্ষককে ছাঁটাই করা, ছাত্রদের ওপর জুলুম-হয়রানি বন্ধ করা। আল্লামা আহমদ শফী বয়স্ক হওয়ায় মহাপরিচালকের পদ থেকে অব্যহতি দিয়ে উপদেষ্টা বানানো এবং শুরা কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা নুরুল আমীন ও মাওলানা আবুল কাসেম ফেনীসহ বিতর্কিতদের বাদ দেওয়া।

ছাত্রদের বিক্ষোভের একপর্যায়ে বুধবার রাতে জরুরি শুরা কমিটির বৈঠক ডাকেন আল্লামা শফী। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী ছাত্রদের বলেন, আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আনাসকে অব্যাহতি দেওয়ার। ছাত্রদের হয়রানি করা হবে না। বাকি সিদ্ধান্ত শনিবার মাদরাসার শুরার বৈঠকে নেওয়া হবে। এরপর ছাত্ররা শান্ত হন।

মাওলানা আনাস হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব, মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ছেলে। সেই সঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক।

বিক্ষোভের শুরু থেকেই ছাত্ররা মাদরাসার মূল ফটকে তালা লাগিয়ে দিলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মাদরাসার বাইরে গেটের সামনে অবস্থান নেন র‍্যাব ও পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবারও মাদরাসা ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল। মাদরাসার সবগুলো ফটকে তালা ও ক্লাস বন্ধ ছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা