কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৩ | ১১:০৯
Link Copied Successfully!

প্রতি বছর এদিন রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন তিনি। সকাল হলে ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন প্রিয় লেখককে। দিনব্যাপী নানা আয়োজনে পালিত হতো তার জন্মদিন। এবারও নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি। ক্ষণজন্মা এ কথাশিল্পীর ২০১২ সালে জীবন কেড়ে নেয় ক্যানসার। মুগ্ধ পাঠকের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার রচনাবলিতে।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইয়ে সকাল সাড়ে ৭টায় প্রচার হবে সেরাকণ্ঠ ও খুদে গানরাজদের অংশগ্রহণে অনুষ্ঠান। বিকাল ৩টা ৫ মিনিট চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হবে হুমায়ূন মেলা। বিকাল ৫টায় দেখানো হবে হুমায়ূন আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা নয় নম্বর বিপদ সংকেত। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে রাজিয়া সুলতানা জেনির রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় বিশেষ নাটক আমি হুমায়ূন আহমেদ হতে চাই।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে হুমায়ূন আহমেদের জন্মগ্রাম কুতুবপুরে তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান শহিদ স্মৃতি বিদ্যাপীঠ। প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রত্যন্ত পল্লি এলাকা কুতুবপুরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় দীর্ঘকাল থেকে শিক্ষাবঞ্চিত ছিল এ এলাকার মানুষ। তাই হুমায়ূন আহমেদ তার মা আয়েশা ফয়েজের অনুরোধে এখানে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে মাত্র ৪৮ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে শহিদ স্মৃতি বিদ্যাপীঠ। বর্তমানে স্কুলটিতে ৩৪৮ ছাত্রছাত্রী এবং ১৮ শিক্ষক-কর্মচারী রয়েছেন। ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করে সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা