শাহরুখ বিয়ের দায়িত্ব নিলেন সালমানের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৩ | ৫:২৫
Link Copied Successfully!

নব্বই দশক থেকে বলিউড বাদশা শাহরুখ ও ভাইজান সালমানের মধ্যে দারুণ বন্ধুত্ব। মাঝে-মধ্যে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হলেও বন্ধুত্ব থেকে কখনও সরে দাঁড়াননি বিটাউনের এই দুই খান। কঠিন সময়ে একে অপরকে পাশে পেয়েছেন সবসময়।

গৌরিকে ভালোবেসে ঘর বেঁধেছেন শাহরুখ। দুই ছেলে এক মেয়েকে নিয়ে সুখের সংসার তাদের। অন্যদিকে একাধিক সম্পর্কে জড়ালেও এখনও সংসার জীবনে পা রাখতে পারেননি সালমান। অভিনেতার সানাই বাজার অপেক্ষায় প্রহর গুনছেন শোবিজের তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও। এবার সালমানের বিয়ের দায়িত্ব নিলেন শাহরুখ!

একটা সময় ছিল, বিয়ে করছেন কবে? বহুবার এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন সালমান। তবে মিডিয়ার সেই উত্তেজনা এখন স্তিমিত।

সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে আবারও বিষয়টি নিয়ে কথা বলেন সালমান। এ সময় স্পষ্টভাবে তিনি বলেন, বিয়ে যখন হওয়ার তখন ঠিকই হবে। তবে তার প্রাক্তন সম্পর্কগুলো ভাঙার জন্য এখন নিজেকেই দায়ী করেন। তাই সালমানের ঘটকালির দায়িত্ব কাঁধে তুলে নেন শাহরুখ।

বিজ্ঞাপন

বন্ধু সংসারি হোক, এতটুকুই চেয়েছিলেন শাহরুখ। তাই মুম্বাইয়ের এক নামকরা অভিনেত্রীর কাছে নাকি সালমানের জন্য বিয়ের প্রস্তাব রাখেন বাদশা। তবে সেটা বাস্তবায়িত হয়নি।

সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম ছিল অভিনেতার জীবনের অন্যতম চর্চিত অধ্যায়। তবে তাদের প্রেমের থেকে বেশি আলোচনায় আসে বিচ্ছেদ পর্ব। তবে ওই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা, ওই অভিনেত্রী ঐশ্বরিয়া।

সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা