চাঁদপুরে ২৫ হাজার তালগাছ রোপন কর্মসূচি শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৩ | ৩:৩০
Link Copied Successfully!

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক সম্মেলন ২০২৩ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে তালগাছ রোপণ করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বলেন, এ বছর জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ২৫ দফা নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে তালগাছ রোপণ করেছেন। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে।

বিজ্ঞাপন

এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন তালগাছ রোপণের এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা