সাড়া নেই বিনামূল্যের ডেঙ্গু টেস্টে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৩ | ৫:৪১
Link Copied Successfully!

ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। কিন্তু বিনামূল্যের ডেঙ্গু টেস্টে সাড়া নেই।

নগরীর ১২টি স্থানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এখনো চলমান রেখেছে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে বিনামূল্যের এই টেস্ট নিয়ে তেমন একটা সাড়া নেই।

রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ১২ জুলাই নগরীতে বিনামূল্যে ডেঙ্গু টেস্টের উদ্বোধন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত মাত্র ৯৩৪ জন ব্যক্তি বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করেছেন।

বিজ্ঞাপন

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা জানান, মোট ১২টি স্থানের মধ্যে ১১টি বিভিন্ন ওয়ার্ড এলাকায় থাকা নগর স্বাস্থ্যকেন্দ্র ও রাসিকের মালিকানাধীন রাজশাহী সিটি হাসপাতালে বিনামূল্যের ডেঙ্গু টেস্ট করানো হচ্ছে।

এই কর্মসূচি চালু হওয়ার পর কয়েকদিন খুব ভালো সাড়া ছিল। এখন সেটা নেই। হয়তো মানুষ সরাসরি হাসপাতালে চলে যাচ্ছেন। আবার এটিও হতে পারে নগরীতে ডেঙ্গুর প্রকোপ কম।

এদিকে রামেক হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি নেওয়া হচ্ছে ৬০ টাকা। তবে হাসপাতালে টেস্টেও চাপ রয়েছে। অব্যাহত এই চাপ সামালাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের তথ্য বলছে, এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু এনএস-১ টেস্ট হয়েছে ৪ হাজার ৫৬৯টি, আইজিজি ৪ হাজার ৩৯টি এবং আইজিএম টেস্ট হয়েছে ৪ হাজার ৩৯টি। সবমিলিয়ে মোট ১২ হাজার ৬৪৭টি টেস্ট হয়েছে ডেঙ্গুর। এর মধ্যে এখন পর্যন্ত ৩ হাজার ২১০ জন রোগী ডেঙ্গু পজিটিভ হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ৩ হাজার ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে রাজশাহীর স্থানীয় ২ হাজার ১৮৬ জন। এছাড়া এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালে ১৮১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহাম্মদ জানান, হাসপাতালের ল্যাবে মাত্র ৬০ টাকা ফিতে তারা ডেঙ্গু পরীক্ষা করাতে পারছেন। ডেঙ্গু শনাক্ত হলে বিশেষ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ জ্বর বা টাইফয়েড শনাক্ত হলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গু টেস্টের সঙ্গে ভর্তি রোগীর চাপও প্রচুর হাসপাতালে। অব্যাহত এই চাপ সামলাতে হিমশিম ।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম